রাজনৈতিক পরিচয়ের কারণে শহীদ ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে নেই: ছাত্রদল সম্পাদক
শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে শহীদ ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ১৬ জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তিনি বলেন, "শহীদ ওয়াসিমকে ভিন্ন চোখে দেখার পেছনে গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে"।
