গরম মোকাবিলায় আফগানিস্তানের ট্যাক্সিতে হাতে তৈরি এয়ার কুলার
প্রচণ্ড গরমে নাকাল আফগানিস্তানের রাস্তায় ছুটে চলা ট্যাক্সিগুলোর ছাদে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে; ছোট ড্রাম, মোটা পাইপ, আর স্টিকি টেপে আটকে থাকা একরকম কুলার। এগুলো আসলে এসি নয়; বরং চালকদের তৈরি করা এক অভিনব এয়ার কুলার। অতিরিক্ত গরম থেকে বাঁচতেই এমন কৌশল অবলম্বন করেছেন তারা।
