যেসব নীতিমালায় পরিবর্তন চান বাজার মধ্যস্থতাকারীরা
পুঁজিবাজার নিয়ে আমাদের কনসেপ্টই ঠিক করা যায়নি। সুতরাং পুঁজিবাজারের পুনর্গঠনের আগে এর কনসেপ্ট ঠিক করতে হবে। ১৪ জুলাই ইআরএফ আয়োজিত 'ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা' শীর্ষক এক কর্মশালায় প্রথম অতিথির বক্তব্যে এসব বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
