যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্কের সিদ্ধান্ত স্থগিত ইইউর
ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তেলেবেগুনে জ্বলে উঠে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বসে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এখন তারা যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। ইইউ কর্মকর্তারা আশা করছেন, ১ আগস্টের সময়সীমার আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে তারা।
