ইসরায়েলি হামলায় অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট
ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরও। হামলায় প্রাণে বাঁচলেও 'সামান্য' আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল।
