ইইউ ও মেক্সিকোর ওপর ট্রাম্পের ৩০% শুল্ক আরোপের ঘোষণা
ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেটি কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। ১২ জুলাই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এই ঘোষাণা দেন ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ।
