নিম্নমুখি ডলারের দাম; কতটা কমতে পারে?
চাহিদা কম থাকায় গত এক সপ্তাহে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা। গত বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংক রেমিট্যান্সের ডলার কিনেছে ১২০ টাকা দরে। ব্যাংকাররা জানিয়েছেন,বাজারে ডলারের চাহিদা না থাকা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ে প্রবাহ ভালো থাকায় ডলারের দাম কমছে।
