নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়: মির্জা ফখরুল
জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ জুলাই রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
