বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৫% মার্কিন শুল্ক আরোপের প্রভাব কী?
মার্কিন বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তকে খামখেয়ালিপূর্ণ বলছেন বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। টিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাড়তি এই শুল্ক দেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। যার প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।
