ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানাল ব্রিকস
৬ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয় ১৭তম Brics সম্মেলন। এই শীর্ষ সম্মেলনের এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। Brics সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশ। যেসব দেশে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক বসবাস করে এবং বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের ৪০ শতাংশ এসব দেশ থেকে আসে।
