কারবালা: ইতিহাসের বেদনাবিধুর একদিন
মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম বেদনাবিধুর একদিন হিজরি ১০ মহররম; ইসলামি পরিভাষায় এ দিনকে বলা হয় আশুরা। বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের শিয়া মুসলমানরাও দিনটি পালন করে নানা আয়োজনের মধ্য দিয়ে। ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। চলুন বিশেষ এই দিনের ইতিহাস জেনে আসি।
