অবশেষে ভারতীয় কোলহাপুরি স্যান্ডেলকে কৃতিত্ব দিল Prada
মিলান ফ্যাশন উইকের র্যাম্পে নতুন ধাঁচের খোলা পায়ের চামড়ার স্যান্ডেল পরে হাঁটছিলেন মডেলরা। তখনই সবার নজর কাড়ে এটি। তবে সৃষ্টি হয় বিতর্কের। বিশেষ করে ভারতের মহারাষ্ট্রে। কারণ এই স্যান্ডেলের ডিজাইনের সঙ্গে প্রায় হুবহু মিল ছিল ভারতের ঐতিহ্যবাহী কোলহাপুরি চপ্পলের সঙ্গে; যা শতাব্দী পুরনো ভারতীয় ঐতিহ্যের অংশ। কিন্তু বিশ্বখ্যাত ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড প্রাডা তাদের এই ডিজাইনে ভারতের ঐতিহ্যের কথা উল্লেখ না করায় ক্ষুব্ধ হয়ে উঠেন ভারতীয়রা।
