গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ খালেদা জিয়ার
গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির বিশেষ আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপি চেয়ারপার্সন। মঙ্গলবার ১ জুলাই বিকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা হয়।
