পরাজিত ফ্যাসিস্টরা ভয় দেখাচ্ছে: জুনায়েদ সাকি
পরাজিত ফ্যাসিস্টটা বসে নেই। এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের সব অপতৎপরতা রুখে দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ছিল দেশে সংস্কার হবে।
