দ্রুতই নির্বাচিত সরকারের সঙ্গে নতুনভাবে কাজ চায় চীন: মির্জা ফখরুল
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষ করে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। ও সফর নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে বিএনপি মহাসচিব জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রন জানানোর পাশাপাশি দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছে চীন।
