জুলাইয়ে রাজপথে থাকাদের ৮০% ছিল বিএনপির প্রতিনিধি: মঈন খান
ছাত্র সমাজ ভুলে গেছে আন্দোলনে বিএনপির ভূমিকা। বিএনপির ১৫ বছরের আন্দোলনের ফল এই গণঅভ্যুত্থান। জুলাইয়ে যারা রাজপথে ছিল তাদের ৮০ শতাংশই বিএনপির প্রতিনিধি। আওয়ামী লীগ মনে করছিলো বাংলাদেশ তাদের পৈত্রিক সম্পত্তি; তার পরিণতি দেশের মানুষ তাদের দেখিয়ে দিয়েছে। ৩০ জুন কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে জটিলতা আছে। এটা বিএনপি মানবে না; যারা পিআর পদ্ধতি কথা বলছেন তারা নিজেরাও জানেন না, পিআর পদ্ধতি কী? এই বিষয়ে তাদের জানার কমতি আছে।
