ইরান: একটি বিধ্বস্ত জাতি ও ক্ষয়িষ্ণু শাসকের গল্প
ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত ইরানকে অনেকভাবে বদলে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নেতৃত্বের ওপর মানুষের আস্থায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী যখন গোপন বাঙ্কারে লুকিয়ে ছিলেন, তখন তাঁর অনুপস্থিতিতে ভেঙে পড়ছিল গোটা রাষ্ট্রযন্ত্র।
