পর্যটনপ্রেমীদের নজর কাড়ছে হালিশহর সমুদ্র সৈকত
ইট-পাথরের শহরে শান্ত চারণভূমি দুষ্প্রাপ্য। এর মাঝে ব্যতিক্রম চট্টগ্রামের হালিশহরের নিকটবর্তী সমুদ্র সৈকত। দিনের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে স্বল্প সময়ের জন্য হলেও এখানে হাজির হন নগরবাসী। কেউ আসেন বন্ধুদের সঙ্গে; কেউ আসেন পরিবার নিয়ে।
