ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা বলছেন ট্রাম্প, ইরানের ভাষ্য কী?
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জুন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "দুই দেশ ১২ দিন ধরে চলা সংঘর্ষের অবসানে 'সম্পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে"। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাটি 'সম্পূর্ণ মিথ্যা'।
