যুক্তরাষ্ট্রের বোমার নিশানায় ইরানের গোপন পরমাণু সাইট?
পাহাড়ের গায়ে একটি-দু'টি নয়, পাঁচ-পাঁচটি সুড়ঙ্গ। তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক রহস্যময় কাঠামো। চারপাশ ঘেরা দুর্ভেদ্য নিরাপত্তা প্রাচীরে। দেখে মনে হয়, যেন পৃথিবীর বুকেই গড়ে তোলা হয়েছে আরেকটি ভূগর্ভস্থ দুনিয়া। এটাই ইরানের ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ভৌগলিক এই অবস্থান একে দিয়েছে বিশ্বের অন্যতম নিরাপদ পারমাণবিক ঘাঁটির পরিচিতি।
