ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
ইসরায়েলের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হলো এর মাল্টি-লেয়ারড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সম্প্রতি ইরানের একযোগে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সেই প্রতিরক্ষা ব্যুহে ফাঁক ধরা পড়েছে। এতে প্রশ্ন উঠেছে—ইরানের মিসাইল কীভাবে ভেদ করল বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা?
