মোসাদের লক্ষ্যভেদে অবিশ্বাস্য গোয়েন্দাবৃত্তি
স্মরণকালের ভয়াবহ হামলার শিকার হয়েছে ইরান। শুক্রবার গভীর রাতে দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে চলানো এই ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) প্রধানসহ মারা গেছে অন্তত ৬ পরমাণু বিজ্ঞানী। এমন আকস্মিক হামলায় নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। প্রশ্ন উঠেছে, ইরানের তীক্ষ্ম দৃষ্টি ফাঁকি দিয়ে কীভাবে এতটা নিখুঁত অভিযান পরিচালনা করল ইসরাইল। এ নিয়ে যখন কৌতূহল তখন জানা গেল ইসরাইলের এই সফল হামলার নেপথ্যে আছে মোসাদ।
