পরিকল্পনার মধ্য দিয়ে শেষ হলো যুক্তরাষ্ট্র-চীনের লন্ডন বৈঠক
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা অবসানের লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশ নীতিগতভাবে একটি নতুন বাণিজ্য কাঠামোতে একমত হয়েছে। এই কাঠামোতে বিরল মাটির খনিজ ও আধুনিক প্রযুক্তি উপকরণ রপ্তানির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এখন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
