ইরানসহ ১২ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ জুন এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ আদেশে আরও ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৯ জুন রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। নিজের প্রথম মেয়াদের বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটিয়েছেন ট্রাম্প।
