চীনা শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ: ট্রাম্পের নীতি কীভাবে আমেরিকাকে বদলে দিচ্ছে?
২০২৫ সালের ২৮ মে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন যুক্তরাষ্ট্র এখন থেকে চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপির সাথে সম্পৃক্ত, কিংবা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীদের ভিসা "আগ্রাসীভাবে" বাতিল করবে। এই সিদ্ধান্ত শুধু আমেরিকার উচ্চশিক্ষা ক্ষেত্রেই নয়, বৈশ্বিক বৈজ্ঞানিক প্রতিযোগিতাতেও বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
