শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট না বাড়ানোর সমালোচনা
জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে ধনী-গরিবের বৈষম্য এবং আয়ের বৈষম্য কমানোর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩ জুন রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা কর ফাঁকি দেয়, তাদের করের আওতায় আনার প্রচেষ্টা দেখা যায়নি। উল্টো মধ্যবিত্তের ওপর চাপ বেড়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট না বাড়ানোর সমালোচনা করেছে।
