মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
২৯ মে জাপান সফরের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন নিক্কেই সম্মেলনে যোগাদানের পাশাপাশি মানবসম্পদ বিষয়ক এক সেমিনারে যোগ দেন তিনি। সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও জাইকার প্রেসিডেন্টের সঙ্গেও।
