আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান
জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশটির ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় এই কর্মসূচি নেয়া হচ্ছে। ২৯ মে জাপানের তোশি কাইকান কনফারেন্স হলে আয়োজিত 'বাংলাদেশ মানবসম্পদ বিষয়ক সেমিনারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন জাপানে কর্মসংস্থান সৃষ্টি করতে সব ধরনের চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার।
