মাদক কারবারিদের হাতে খুন হয় সাম্য, দাবি ডিএমপির
বন্ধুদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে ফুড কার্টে খেতে গিয়ে গত ১৩ মে রাতে মাদক কারবারিদের হাতে খুন হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তার রানে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে রাব্বি নামে একজন। এ হত্যা মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ মে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
