রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা কোন দিকে যাচ্ছে?
ইউক্রেন যুদ্ধ জয়ের চেষ্টা করলে রাশিয়ার পতন ঘটবে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের সম্পূর্ণ অংশ জয় করার চেষ্টা করেন, তাহলে তা রাশিয়ার 'পতন' ঘটাবে। তিনি আরও বলেছেন, পুতিন 'অকারণে বহু মানুষকে হত্যা করছেন' এবং 'তিনি পাগল হয়ে গেছেন।' নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
