এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে বন্দরে অচলাবস্থা
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। পাশাপাশি বেনাপোলসহ অন্যান্য স্থলবন্দরের দশাও একই হতে চলেছে। কারণ ২৬ মে থেকে শুল্ক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'। ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
