প্রযুক্তির নামে নিয়ন্ত্রণের গল্প, চীন যেভাবে অ্যাপলকে ‘কব্জা’ করল
১৯৯০-এর দশকের শুরুতে অ্যাপল দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রে কম্পিউটার তৈরি বজায় রাখার চেষ্টা করে, কারণ তারা পুরো ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ এর দিকে দেশটি দেউলিয়া হওয়ার পথে থাকায়, কলোরাডোর ম্যাক ফ্যাক্টরি বিক্রি করে দেয় অ্যাপল। ধীরে ধীরে শুরু করে উৎপাদন আউটসোর্সিং। প্রথমে যুক্তরাষ্ট্রে, পরে এশিয়ায়। আর এখন অ্যাপলের প্রায় সব পণ্যই তৈরি হয় চীনে। পর্যায়ক্রমে অ্যাপল পণ্য উৎপাদনে এক রকম নিয়ন্ত্রণই নিয়ে নেয় চীন।
