নির্বাচনী রোডম্যাপ নিয়ে কেন সরব হলো এনসিপি?
জুলাই সনদ, সংস্কার, ক্ষমতাচ্যুত সরকার ও তার সংশ্লিষ্টদের বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ মে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে নিয়ে যখন সরকার ও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, ঠিক সেই সময়ে নির্বাচনের বিষয়ে প্রথম রোডম্যাপ চাইলো এনসিপি। এর আগে বিচার ও সংস্কার নিয়ে তারা সোচ্চার থাকলেও নির্বাচন ইস্যুতে সরকারের বেধে দেওয়া সময়কেই যথার্থ বলে জানিয়ে আসছে দলটি। তবে এবার নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানাল এনসিপি। দলটির এই চাওয়া রাজনীতির মাঠে কী বার্তা দেবে? এর মাধ্যমে এনসিপি কি জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করলো? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। আপনাকে স্বাগতম।
