শাহবাগে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবির ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও দুই ছাত্র-উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ২২ মে সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মীরা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
