দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা ইশরাকের
'মেয়র হওয়াই মূল লক্ষ্য নয়, পদ পেতে এ আন্দোলন না' এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বুধবার ২১ মে সন্ধ্যায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। পরে বিএনপির এই তরুণ নেতা তার সমর্থকদের সঙ্গে সড়কে বসে পড়েন।
