বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার দাম কতটা সহনীয়?
দেশে যাতে কোন পরিস্থিতিতেই ইন্টারনেট সেবা বন্ধ না হওয়া সেজন্য স্যাটেলাইটভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংককে আনা হয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় বাংলাদেশে এর দাম সহনীয় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ২০ মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
