নিউজ অব দ্য ডে, ১৬ মে ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-১. কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা; ঢাকায় জরুরি অবতরণ। ২. কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি; সংকট নিরসনে দ্রুত ভোট দেওয়ার আহ্বান। ৩. কাকরাইলে গণঅনশনে জবি শিক্ষার্থীরা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ৪. রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'নারীর ডাকে মৈত্রী যাত্রা' কর্মসূচি; সহিংসতা ও হয়রানির ঘটনার প্রতিবাদ। ৫. পুতিন, জেলেনস্কি ছাড়াই তুরস্কে শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেইন; বৈঠকে বড় অর্জনের সম্ভাবনা ক্ষীণ।
