কাশ্মীর ও পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপে বসতে চায় পাকিস্তান
ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের পর পাকিস্তান এবার আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দেশটিকে কাশ্মীর এবং পানিবণ্টনসহ সব দ্বিপক্ষীয় সংকট সমাধানে সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১৪ মে পাকিস্তানের শিয়ালকোটের পাশরুর ক্যান্টনমেন্ট এলাকা পরিদর্শনের সময় এই প্রস্তাব দেন তিনি।
