জুয়ার আশঙ্কায় আফগানিস্তানে এবার দাবার ওপর খড়গ
দাবাকে জুয়ার উৎস বলে আশঙ্কা করছে তালেবান সরকার। সেই আশঙ্কা থেকে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। মূলত ইসলামিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দাবার ওপর এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
