মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর কী নিয়ে?
মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ দৃঢ় এবং তা অনেক পুরোনো। ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করাই তাঁর এবারের মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য।
