কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ১২ মে রাত ৯টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এরআগে বিকেলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
