পুতিনের সঙ্গে আলোচনায় বসতে জেলেনস্কিকে চাপ ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন ট্রাম্প। আগামী ১৫ মে তুরস্কের ইস্তাম্বুল শহরে দুই নেতাকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি।
