কেন যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের হারপ ড্রোন ব্যবহার করছে ভারত?
দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বহু দশকের শত্রুতা এক ভয়াবহ মোড় নিয়েছে। প্রথমবারের মতো উভয় দেশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একে অপরের সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে।
