কৃষ্ণচূড়ার শহরে সোনালু-জারুলের ক্যানভাস
ইট-পাথর আর কংক্রিটের ভিড়ে যানজট আর কোলাহল যেন নিত্যসঙ্গী এই শহরে। গ্রীষ্মের তীব্র রোদ আর খরতাপ যেন জীবনের গতি খানিকটা মন্থর করে দেয়। তবে প্রকৃতি যেন থেমে থাকে না। এই তাপদাহের মধ্যেই পথিক বা পর্যটকের জন্য খুলে দেয় রঙিন জানালা। গ্রীষ্ম এলেই শহর জেগে ওঠে আগুনরঙা কৃষ্ণচূড়া, ঝুলন্ত সোনালু আর বেগুনি জারুলে। প্রতি বছর যেন একেকটি রাস্তা, একেকটি চত্বর হয়ে ওঠে জীবন্ত ক্যানভাস; যার শিল্পী এই প্রকৃতি।
