দ্বিতীয়ার্ধে সুদের হার কমবে
স্থানীয় ও বৈশ্বিক ধীরগতি, দুর্বল ডলার, রেমিটেন্স প্রবৃদ্ধি--সব মিলিয়ে বছরের দ্বিতীয়ার্ধে মূল্যস্ফীতি ও সুদের হার নিম্নমুখী হবে। শেয়ার বাজার তার সুফল দেখতে শুরু করবে। বছরের শেষ দিকে কিংবা ২০২৬ এর শুরুর দিকে একটি ২-৩ বছরের উত্থান পর্ব দেখা যাবে শেয়ার বাজারে, প্রত্যাশা এ পর্বের অতিথির। তবে কর্মসংস্থান বেগবান করতে না পারলে অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি সৃষ্টি হবে।
