লাল-সবুজ জার্সি গায়ে খেলতে সমিত সোমের বাধা শুধুই ফিফা
বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন কানাডায় জন্ম নেওয়া বাংলদেশি বংশোদ্ভুত সমিত সোম। এখন অপেক্ষা শুধু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। সেটি হলেই বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা থাকবে না সমিত সোমের।
