ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কাশ্মীর যেভাবে বলি
সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল। ১৯৪৭ সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে। ভূস্বর্গ খ্যাত কাশ্মীর ভূখণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বে রয়েছে ৭৮ বছরের দীর্ঘ ইতিহাস।
