শহীদ বাবার কবরের পাশেই শেষ ঠিকানা মেয়েটির
মেয়েটির মা জানান, ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে, নানাবাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় তার মেয়ে। তার নগ্ন ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মুখ বুজে থাকেনি তার মেয়ে। জড়িতদের শাস্তির দাবিতে করেছে মামলা। কিন্তু ঘটনাটি তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করেছিল, সেই ক্ষত আর কাটিয়ে উঠেতে পারল না সে।
