বাংলাদেশের জার্সিতে নামার আগেই ‘নতুন ক্লাবে’ কিউবা মিচেল
কিউবা মিচেল। সান্ডারল্যান্ড অ-২১ দলের এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত দেওয়ার পর পরই নতুন 'এক ক্লাবে' যোগ দিয়ে ফেলেছেন। এটি সেই ক্লাব যে ক্লাবের সদস্যদের নামের সঙ্গে জড়িয়ে থাকে এক দেশের নাম কিন্তু তারা খেলেন অন্য দেশের হয়ে।
