গানে গানে ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী সংগীতযাত্রা
ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নিপীড়ন, হত্যা, উচ্ছেদ, মসজিদ ধ্বংস ও ধর্মীয় বৈষম্যের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে 'সংমার্চ' শিরোনামে এক প্রতিবাদী সংগীতযাত্রা ও প্রতিবাদলিপি প্রদানের কর্মসূচি পালিত হয়। ২৪ এপ্রিল ঢাকার পল্টনের মুক্তাঙ্গন থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এর ব্যানারে গানে গানে এ পদযাত্রা শুরু হয়। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
